সামনে ঈদ, বেচাকেনা জমে উঠেছে দুপচাঁচিয়ার কামারপল্লীতে
মে ২০, ২০২৬, ০২:৪২ পিএম
পবিত্র ঈদুল আজহা যত ঘনিয়ে আসছে, ততই ব্যস্ত হয়ে উঠছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কামারপল্লীগুলো। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আগুনের তাপ, হাতুড়ির শব্দ আর লোহা পেটানোর আওয়াজে মুখর হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন গ্রামের কামারশালা। কোরবানির পশু জবাই ও মাংস কাটার প্রয়োজনীয় দা, ছুরি, চাপাতি, বঁটি ও হাঁসুয়া তৈরিতে এখন দম...