× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১২:৩৪ পিএম

দর্শনার্থী প্রবেশে সচিবালয়ে কড়াকড়ি আরোপ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১২:৩৪ পিএম

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে অপরিচিত দর্শনার্থীদের প্রবেশে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। সম্প্রতি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, পরিচিতি নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) প্রদান না করার জন্য সচেতন হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সচিবালয়ে প্রবেশের জন্য একান্ত সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবরা ওটিপি প্রদান করেন। কিন্তু কিছু দর্শনার্থী এই ওটিপি গ্রহণ করে প্রবেশের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, যা কর্মকর্তাদের কর্মপরিবেশে বিঘ্ন সৃষ্টি করছে। এ জন্য ওটিপি প্রদানকে নিয়ন্ত্রণ এবং সতর্কতার সঙ্গে পরিচালনা করার জন্য বলা হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব ও সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনারকেও পাঠানো হয়েছে। উপ-পুলিশ কমিশনারকে সচিবালয়ের নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সপ্তাহের প্রতিটি সোমবার ও বৃহস্পতিবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকে এবং এই দুই দিনে শুধু অনুমোদিত কার্ডধারীরাই প্রবেশ করতে পারেন।

Link copied!