× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৩:২২ পিএম

শৈলকুপায় আহত বৃদ্ধের মৃত্যু, পুলিশি নিয়ন্ত্রণে পরিস্থিতি শান্ত

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৩:২২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মাদক ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একেন মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বগুড়া ইউনিয়নের বগুড়া গ্রামের মৃত আদালত মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুন দুই পক্ষের সংঘর্ষের সময় একেন মোল্লা আহত হন। পরে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, নিহত একেন মোল্লা ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রাকিবুল ইসলাম খান দিপুর সমর্থক ছিলেন।

তবে ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। স্থানীয়ভাবে উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ঘটনার পর থেকে পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত আছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মাঠে সক্রিয় রয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ পাবে না। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান।

রূপালী বাংলাদেশ

Link copied!