× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

​দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০২:১৮ পিএম

দুপচাঁচিয়ায় সম্রাট ও তার পরিবারকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

​দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০২:১৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে সম্রাট হোসেন পাপ্পু (৪২) ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যাচেষ্টার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ ৩০ জুন (মঙ্গলবার) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দুপচাঁচিয়া-তালোড়া সড়কের ভেলুরচক গ্রাম এলাকায় ‘সচেতন ভেলুরচক গ্রামবাসী’র ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী অভিযুক্ত করিম হোসেন খন্দকার ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​আধা ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন— ভেলুরচক গ্রামের কাওছার আলী আকন্দ, ফিরোজ হোসেন, রুলি, রুবেল, আহত সম্রাটের মা জোসনা বেগম, মেয়ে আল আগদামা, আল আররাফা এবং ফুপা মুনছুর আলীসহ আরও অনেকে।

ত ২৫ জুন (বৃহস্পতিবার) দুপুরে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ করিম হোসেন আকন্দ ৩০ থেকে ৪০ জনের একদল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে সম্রাট হোসেন পাপ্পুর ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালায়। এ সময় সম্রাটকে বাঁচাতে তার বাবা রফিক হোসেন আকন্দ ও মা জোসনা বেগম এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরও বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।

বর্তমানে সম্রাট আশঙ্কাজনক অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে এবং তার বাবা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

​মানববন্ধনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে এই জঘন্য হামলার মূল হোতাসহ জড়িত সব অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!