× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০২:২৯ পিএম

ডাসারে চায়না দুয়ারি জালে বিলুপ্তির পথে দেশি প্রজাতি মাছ

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০২:২৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন খাল-বিলে চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে, যখন দেশীয় প্রজাতির মাছের প্রজননের সময়, তখনই এসব অবৈধ জালের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দেশীয় মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দা তুহিন মৃধা বলেন, এখন বর্ষা মৌসুম মাছের প্রজননের সঠিক সময়। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনিক অভিযান না থাকায় অসাধু জেলেরা নির্বিঘ্নে চায়না দুয়ারি জাল ব্যবহার করছেন। এ জালে ছোট-বড় সব ধরনের মাছ, এমনকি মাছের পোনা ও ডিমও আটকা পড়ে। ফলে মাছের স্বাভাবিক প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সচেতন মহল অবিলম্বে বছরজুড়ে চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা, অবৈধ জাল জব্দ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগের আরও সক্রিয় ভূমিকা কামনা করেছেন।

এ বিষয়ে ডাসার উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত বলেন, প্রয়োজনীয় জনবল ও অর্থের সংকট থাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!