× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০২:১০ পিএম

শৈলকুপায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু, এলাকায় উত্তেজনা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০২:১০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মাদক ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত একেন মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বগুড়া ইউনিয়নের বগুড়া গ্রামের মৃত আদালত মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুন উপজেলার বগুড়া এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একেন মোল্লা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে ঢাকায় স্থানান্তরের উদ্দেশে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, নিহত একেন মোল্লা ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রাকিবুল ইসলাম খান দিপুর সমর্থক ছিলেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি থাকলেও পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা মারামারির সুযোগ দেওয়া হবে না। পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!