× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৫:৩৩ পিএম

মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৫:৩৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মেঘনা নদীর চরসোনারামপুর এলাকার বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন। অবরোধের কারণে প্রায় পৌনে দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে আশুগঞ্জ গোলচত্বরে মানববন্ধন শুরু করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে দুপুর পৌনে ১টার দিকে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর, লুন্দিয়া ও টুকচানপুর মৌজার নামে বালুমহালের ইজারা দেওয়া হলেও বাস্তবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর সংলগ্ন মেঘনা নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে।

তাদের দাবি, নির্বিচারে বালু উত্তোলনের ফলে চরসোনারামপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা, আশুগঞ্জ বাজার, আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র, জাতীয় গ্রিডের ৩৩ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি, কৃষিজমি এবং নদীতীর ভাঙনের ঝুঁকি বেড়েছে। বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার স্বার্থেই তারা আন্দোলনে নেমেছেন বলে জানান।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে দুপুর আড়াইটার দিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

রূপালী বাংলাদেশ

Link copied!