× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:৫৩ পিএম

প্রান্তিক প্রতিভা খুঁজে আনতে আনসার-ভিডিপির ক্যাম্প, নির্বাচিত ২৩০ ক্রীড়াবিদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:৫৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে ‘প্রতিভা অন্বেষণ ক্যাম্প ২০২৫-২৬’ আয়োজন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সোমবার (২৯ জুন) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত এ ক্যাম্পের মাধ্যমে বাহিনীর মূল ক্রীড়া দলে নতুন ও সম্ভাবনাময় খেলোয়াড় অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়।

আনসার ও ভিডিপি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৫০০ জন ক্রীড়াবিদ ২৬টি ক্রীড়া বিভাগে বাছাই কার্যক্রমে অংশ নেন। শারীরিক সক্ষমতা, ফিটনেস এবং সংশ্লিষ্ট ইভেন্টে কারিগরি দক্ষতার ভিত্তিতে কঠোর মূল্যায়নের মাধ্যমে চূড়ান্তভাবে ২৩০ জন ক্রীড়াবিদকে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত ক্রীড়াবিদদের এক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণের আওতায় আনা হবে। অভিজ্ঞ কোচদের তত্ত্বাবধানে পরিচালিত এ প্রশিক্ষণে তাদের শারীরিক সক্ষমতা, কারিগরি দক্ষতা ও মানসিক প্রস্তুতি আরও উন্নত করা হবে।

প্রশিক্ষণ শেষে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় পারফরম্যান্সের ভিত্তিতে যোগ্য ক্রীড়াবিদদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মূল ক্রীড়া দলে ভাতাভুক্ত করা হবে।

আনসার ও ভিডিপির কর্মকর্তারা জানান, এ উদ্যোগের মাধ্যমে শুধু বাহিনীর ক্রীড়া শক্তিই সমৃদ্ধ হবে না, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলের উদীয়মান ক্রীড়াবিদদের জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভার বিকাশ ত্বরান্বিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দেশের সাফল্যের ভিত্তি আরও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান।

রূপালী বাংলাদেশ

Link copied!