× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৭:৩৪ পিএম

প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল টুঙ্গিপাড়া পৌরসভা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৭:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭৬ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার ৪২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে ব্যয়ের তুলনায় আয় ৬ লাখ ১৭ হাজার ৪১৬ টাকা বেশি দেখানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে পৌরসভার সোনার বাংলা হলরুমে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন টুঙ্গিপাড়া পৌর প্রশাসক জহিরুল আলম।

ঘোষিত বাজেটে নিরাপদ পানি সরবরাহ, মশক নিধন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, আলোকসজ্জা, শিক্ষা, পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার, নাগরিক সেবার মানোন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুধীজন উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক জহিরুল আলম বলেন, এ বাজেটে জনগণের ওপর কোনো নতুন কর আরোপ করা হয়নি। পূর্বের কর কাঠামোই বহাল থাকবে। তিনি বলেন, বিশুদ্ধ পানি সরবরাহ, মশা নিধন, আলোকসজ্জা, নাগরিক সেবা ও অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে পৌরবাসীর জীবনমান উন্নয়নই এই বাজেটের মূল লক্ষ্য।

Link copied!