× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৭:৩০ পিএম

জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার সভাপতি হলেন হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৭:৩০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার পাটকেলঘাটায় অবস্থিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার ২০২৬ সালের নতুন উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে অত্র জামিয়ার মুহতামিম আলহাজ মুফতি মনিরুল হককে সাধারণ সম্পাদক (সেক্রেটারি), ব্যবসায়ী আলহাজ সালাউদ্দীনকে সিনিয়র সহ-সভাপতি, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে সহ-সাধারণ সম্পাদক এবং আলহাজ আওলাদ হোসেনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন নায়েবে মুহতামিম মাওলানা মোশাররফ হুসাইন।

এ ছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ আকবর হোসেন, আলহাজ মীর আসাদুজ্জামান, আলহাজ মুজিবুর রহমান সরদার, আসাদুজ্জামান আসাদ ও মো. বাবলুর রহমান।

চার সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন আলহাজ আব্দুল আলীম মাহমুদ, আলহাজ আব্দুল কালাম বাবলা, আলহাজ আবুল ইফতেখার ও আলহাজ মীর শাহিন হোসেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর হাবিবুল ইসলাম হাবিব বলেন, পাটকেলঘাটার জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসা সাতক্ষীরা জেলার অন্যতম প্রাচীন ও স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হতে পেরে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

তিনি বলেন, নবগঠিত কমিটি মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং দ্বীনি শিক্ষার প্রসারে নিষ্ঠার সঙ্গে কাজ করবে।

Link copied!