২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর জাতীয় সংসদের অধিবেশন আগামী ৭ জুলাই বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সংসদে বাজেট পাসের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) অধিবেশন মুলতবির ঘোষণা দেন।
এর আগে একই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়।
নতুন বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। এ বাজেটে কর, ভ্যাট, বিনিয়োগসহ বিভিন্ন অর্থনৈতিক খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাজেট পাসের মধ্য দিয়ে নতুন অর্থবছরের রাজস্ব আহরণ, সরকারি ব্যয় এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আর্থিক কাঠামো চূড়ান্ত হলো। পরবর্তী অধিবেশন আগামী ৭ জুলাই বিকেল ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন