× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৭:০৭ পিএম

মিটফোর্ডে হকার উচ্ছেদ অভিযান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৭:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ হকার ও দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এটিএম রুস্তমের নির্দেশনায় ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের চকবাজার থানাধীন মিটফোর্ড হাসপাতাল আনসার গার্ড এ অভিযান পরিচালনা করে।

অভিযানে দীর্ঘদিন ধরে হাসপাতাল প্রাঙ্গণে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকানপাট, ভ্রাম্যমাণ হকার এবং সিন্ডিকেটভিত্তিক অবৈধ ব্যবসা উচ্ছেদ করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, পিসি মো. পারভেজ কামালের নেতৃত্বে পাঁচ সদস্যের আনসার দলের অভিযান হাসপাতালের ১ নম্বর গেট (মিটফোর্ড মেডিকেল কলেজ গেট) থেকে শুরু হয়। পরে ২ ও ৩ নম্বর গেট এবং হাসপাতালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দখলদার ও হকারদের উচ্ছেদ করা হয়। এ সময় দোকানপাট ও মালামালও সরিয়ে দেওয়া হয়।

কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম, রোগী ও স্বজনদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Link copied!