× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৩:২৪ পিএম

২৮ মামলার আসামি লালন গ্রেপ্তার, উদ্ধার ৯ কেজি গাঁজা ও ২০৫ পুরিয়া হেরোইন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৩:২৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ২০৫ পুরিয়া হেরোইনসহ ২৮টি মাদক মামলার আসামি এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. লালন (৩৮)।

পুলিশ জানায়, গত ৩ জুন গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানার একটি দল জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেটসংলগ্ন এরশাদ গলিতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লালন তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরে ব্যাগটি তল্লাশি করে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজা (আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা) এবং ২০৫ পুরিয়া হেরোইন (আনুমানিক মূল্য ২০ হাজার টাকা) উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির ২১ হাজার ৬০০ টাকা নগদ এবং একটি পেনড্রাইভ জব্দ করা হয়।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ জুন পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে লালনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে একজন পেশাদার মাদক কারবারি হিসেবে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে পল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

পুলিশের রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তারকৃত মো. লালনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২৮টি মাদক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Link copied!