× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৪:০১ পিএম

বিরোধী দলীয় এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৪:০১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় মসজিদ, কবরস্থান ও ঈদগাহ উন্নয়নে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এসব কথা বলে তিনি।

এ ঘোষণার পর সংসদে বক্তব্য দিতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের সদস্য হিসেবে চার দশকের সংসদীয় জীবনে তিনি কখনো একটি কানাকড়িও পায়নি।

প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় মসজিদ, কবরস্থান ও ঈদগাহের উন্নয়নে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি জানান, এ বরাদ্দ সিটি করপোরেশন এলাকার বাইরে থাকা বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি আসনের জন্য প্রযোজ্য হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনগুলোয়—সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে—প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ করেছেন। এই অর্থ মসজিদ, গোরস্তান ও ঈদগাহের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।

বিবৃতির পর ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে ফ্লোর দেননি। পরিবর্তে স্থানীয় সরকারমন্ত্রীকে আবারও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।

এ সময় মন্ত্রী জানান, পরবর্তী সময়ে জেলা পরিষদের মাধ্যমে সিটি করপোরেশন এলাকার অন্তর্ভুক্ত বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকাতেও বরাদ্দ দেওয়া হবে।

এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজের দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়ি কোনো দিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি। এইটুকুই শুধু পেয়েছি। প্রাপ্তিযোগে অন্য কিছু হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!