× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:২৬ পিএম

মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং, রাতের বেলায় শহরের বিভিন্ন স্থানে কিশোরদের আড্ডা, অনলাইন জুয়া, মাদক, যানজট, ফেসবুকে গুজব ও অপপ্রচার, অবৈধ সিএনজিচালিত অটোরিকশা, সীমান্তে পুশইন, বেপরোয়া যানবাহন চলাচল, বিকট শব্দে সাইরেন বাজানো, মোটরসাইকেল ও প্রাইভেটকারের মহড়া, ফটকা ফোটানো, ইভটিজিং, আলোচিত হত্যা মামলার অগ্রগতি, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংসহ বিভিন্ন বিষয় তুলে ধরে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জবাবে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ মহিউদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মৌলভীবাজার একটি সীমান্তবর্তী জেলা হওয়ায় স্বাভাবিকভাবেই কিছু সীমান্ত-সংশ্লিষ্ট সমস্যা রয়েছে। তবে জেলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মাদক।

তিনি বলেন, মাদক একটি সামাজিক সমস্যা। শুধু প্রশাসনের পক্ষে এটি নির্মূল করা সম্ভব নয়। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যম ও পুলিশের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করা সম্ভব।

Link copied!