× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:৩০ পিএম

পাবনায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাবনার আতাইকুলা উপজেলার একটি পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) রাতে সদর উপজেলার আতাইকুলা দক্ষিণ কুচিয়ামোড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আতাইকুলা থানার কৈজুরি শ্রীপুর গ্রামের ছাদেক প্রামাণিকের ছেলে শবদুল প্রামাণিক (৩৫) এবং তার স্ত্রী উত্তর কুচিয়ামোড়া গ্রামের আবুল চৌকিদারের মেয়ে আশা খাতুন (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্বশুরবাড়ির একটি পুকুরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি সেচের কাজ চলছিল। এ জন্য বাঁশের সঙ্গে বৈদ্যুতিক তার টেনে নেওয়া হয়েছিল। একপর্যায়ে তারটি ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে যায়। এতে পুরো পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে। তবে বিষয়টি কেউ বুঝতে পারেননি।

মঙ্গলবার রাতে শবদুল, তার স্ত্রী আশা খাতুন এবং আরও কয়েকজন ওই পুকুরে মাছ ধরতে নামলে তারা সবাই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পুকুরপাড়ে নিয়ে এলে শবদুল ও আশা খাতুন ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দিন আগে শবদুল প্রামাণিক স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি উত্তর কুচিয়ামোড়া গ্রামে বেড়াতে আসেন।

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!