× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৫:৪৮ পিএম

হাসান জাহাঙ্গীরের সাম্প্রদায়িক বক্তব্যে বিব্রত শিল্পীরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৫:৪৮ পিএম

হাসান জাহাঙ্গীর। ছবি : সংগৃহীত

হাসান জাহাঙ্গীর। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ের বহুল সমালোচিত অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীরের সাম্প্রদায়িক এক বক্তব্য নিয়ে নেট দুনিয়ায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এবার তিনি হিন্দু দেব-দেবী এবং হিন্দু নামের জায়গার নাম পরিবর্তনের কথা জানিয়েছেন। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হাসান জাহাঙ্গীর এসব কথা বলেছেন।

প্রায়'শ উল্টাপাল্টা কর্মকাণ্ড ও কথাবার্তার কারণে চরম বিতর্কিত এই অভিনেতা। ঢাকার ঐতিহ্যবাহী এবং পরিচিত এলাকা ‘রামপুরা’। তবে সম্প্রতি এই এলাকার নাম পরিবর্তন করা নিয়ে দেশের বিনোদন অঙ্গনের পরিচিত এই মুখের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এক সাক্ষাৎকারে ঢাকার রামপুরা টেলিভিশন স্টেশন (বিটিভি ভবন) এলাকার নাম পরিবর্তনের বিষয়ে তার দেওয়া প্রস্তাবকে কেন্দ্র করে এখন সাধারণ মানুষ ও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কথা বলার সময় হাসান জাহাঙ্গীর ঢাকার ঐতিহ্যবাহী রামপুরা এলাকার নাম নিয়ে নিজের একটি ব্যক্তিগত আপত্তির কথা জানান। তিনি উল্লেখ করেন, এলাকাটির নামের মধ্যে ‘রাম’ শব্দটি যুক্ত থাকায় তিনি বিটিভি বা টেলিভিশন কেন্দ্রে গেলেও সচরাচর ‘রামপুরা’ নামটি মুখে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এই মানসিক দূরত্বের জায়গা থেকেই তিনি ঢাকার এই গুরুত্বপূর্ণ এবং সুপরিচিত স্থানটির নাম পরিবর্তনের একটি প্রচ্ছন্ন প্রস্তাব বা আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, আমি দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা মন্ত্রী হতাম, তাহলে এই জায়গার নাম পরিবর্তন করতাম। হিন্দু ধর্মের একটি নামের কারণে আমি ওই জায়গার নাম মুখে নেই না। আমি বলি টিভি স্টেশন।

তিনি আরও জানান, এই রকম উল্টা-পাল্টা আরও অনেক নাম আছে, ক্ষমতা পেলে সেগুলো পরিবর্তন করতেন। বস্তুত রামপুরা জায়গার নামে রাম তথা হিন্দুদের অন্যতম অবতার বা দেবতা রাম নামটি উচ্চারণ করতে হয় বলে তিনি এই জায়গার নাম উচ্চারণ করেন না বলে দাবি করেন।

হাসান জাহাঙ্গীরের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করছেন। বহু বছর ধরে গড়ে ওঠা একটি এলাকার ঐতিহ্যবাহী নামকে এভাবে ধর্মীয় বা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে পরিবর্তনের প্রস্তাব দেওয়াকে অনেকেই অযৌক্তিক বলে মনে করছেন।

উল্লেখ্য, হাসান জাহাঙ্গীর ৩ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন। মজার বিষয় হলো- তিনি যে প্যানেল থেকে নির্বাচন করছেন, সেই প্যানেলের নামও নাকি মুখে আনেন না। কারণ প্যানেলের প্রধান দুটির একটি নামও হিন্দু দেবতার নামে। আরেকজনও হিন্দু শাস্ত্রে বহুল উচ্চারিত নাম। তবে হাসান জাহাঙ্গীরের এই তীব্র সাম্প্রদায়িক মনোভাব ও ভাবনার কারণে শিল্পী সমিতির হিন্দু সদস্যদের মাঝে চরম প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

তার নিজ প্যানেলের অন্যান্য প্রার্থীরাও তাই তার এমন সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তায় ভীষণ বিরক্ত ও অস্বস্তি বোধ করছেন। হিন্দু ধর্মাবলম্বী অনেক সদস্যই আশঙ্কা করছেন, হাসান জাহাঙ্গীর শিল্পী সমিতির কমিটিতে আসলে হয়তো তাদের সদস্যপদ বাদ দেওয়ার মতো কাজই সবার আগে করবেন।

Link copied!