× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৬:৪১ পিএম

চলতি বাজেটেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু হবে : এমপি বাবুল

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৬:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, কোনো দেশ সহযোগিতা না করলেও চলতি বাজেটের মধ্যেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করা হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তাপাড়সহ বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই দূর হবে।

বুধবার (১ জুলাই) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রোকন উদ্দিন বাবুল বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি চীন সফর করেছেন এবং ওই সফরের অন্যতম প্রধান এজেন্ডা ছিল তিস্তা মেগা প্রকল্প। দেশে ফিরে তিনি সংসদে দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের কথা জানিয়েছেন। সরকার ইতোমধ্যে এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।

তিনি আরও বলেন, তিস্তা বাঁচাও আন্দোলনে তারা দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলেন। ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে বর্তমান প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটি নিয়ে কাজ শুরু করেছেন বলেও দাবি করেন তিনি।

এমপি বাবুল বলেন, ইতোমধ্যে বিশেষজ্ঞ দল তিস্তাপাড় এলাকা পরিদর্শন করেছে। খুব দ্রুত প্রকল্পের কাজ শুরু হবে। তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তা আর অভিশাপ নয়, আশীর্বাদে পরিণত হবে।

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের আন্দোলন বিএনপিই করেছে এবং করে যাচ্ছে। এ আন্দোলনের সুফল পেতে যাচ্ছেন তিস্তাপাড়ের মানুষ। অন্যদিকে একটি দলের কর্মসূচিকে তিনি ‘লোক দেখানো’ ও ‘জনবিচ্ছিন্ন’ বলে মন্তব্য করেন।

এদিন তিস্তাপাড়ের বন্যাদুর্গত আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার প্রায় দেড় হাজার পরিবারের মধ্যে চাল ও শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!