× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৭:২৮ পিএম

ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৭:২৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত অর্থবছরের তুলনায় এবারের বাজেটের আকার কমেছে ১ কোটি ১২ লাখ ৫ হাজার ৮৫৬ টাকা।

বুধবার (১ জুলাই) বিকেলে পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. মহিউদ্দিন এ বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা এবং উন্নয়ন তহবিল থেকে প্রাপ্তি ধরা হয়েছে ৪০ কোটি ৮৫ লাখ টাকা। ব্যয়ের মধ্যে রাজস্ব খাতে ৯ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৪০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। অবশিষ্ট অর্থ ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনার কথা জানানো হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে ছাতক পৌরসভার বাজেট ছিল ৫৪ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৩৪৭ টাকা। ওই অর্থবছরে প্রকৃত ব্যয় হয়েছে ৫২ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার ৫৯৪ টাকা এবং সমাপনী উদ্বৃত্ত ছিল ১ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৭৩৫ টাকা।

বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক মো. মহিউদ্দিন বলেন, বাস্তবসম্মত আয়-ব্যয়ের হিসাব বিবেচনায় রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে পৌরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করা হবে।

অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আব্দুল মালেক, ছাতক থানার ওসি মিজানুর রহমান, বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

Link copied!