× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৮:৫৯ পিএম

শুভেন্দু ও মানিক সাহাকে আম উপহার বাংলাদেশের   

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৮:৫৯ পিএম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সরকার শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আম পাঠিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীসহ দুই রাজ্যের স্বনামধন্য ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য মোট ১১০০ কেজি আম পাঠানো হয়।

গতকাল মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দর এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাস এবং আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আম্রপালি ও হাঁড়িভাঙা জাতের আম পাঠানো হয়েছে। সব মিলিয়ে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসে ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি এবং ত্রিপুরায় আগরতলায় অবস্থিত সহকারী হাইকমিশনে ১২০টি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়।

বেনাপোল বন্দর দিয়ে পাঠানো আম কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাস গ্রহণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোয়ারেন্টাইন বিভাগের উপ-পরিচালক আবু তালহা।

অন্যদিকে, ত্রিপুরার জন্য পাঠানো আম আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য আলাদাভাবে ১০০ কেজি করে আম পাঠানো হয়েছে। বাকি আমগুলো দুই রাজ্যের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।

Link copied!