× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৯:৩১ পিএম

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৯:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৬৩ জন রোগী।

বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ময়মনসিংহ বিভাগের বাসিন্দা এবং তিনি একজন নারী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সদ্য সমাপ্ত জুন মাসে, ১৩ জন।

এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে এবং মে ও জুলাই মাসে ১ জন করে মারা গেছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং ৯ জন নারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৬৩ জনের মধ্যে ১০০ জন পুরুষ এবং ৬৩ জন নারী। এ সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, ৪৬ জন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৮ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

কন্ট্রোল রুমের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৭ জনে। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৮৯৮ জন পুরুষ এবং ২ হাজার ৩৬৭ জন নারী।

মাসভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জুন মাসে, ২ হাজার ৯০৭ জন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, মে মাসে ৭১৪ জন, এপ্রিলে ৬৪০ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন এবং মার্চে ৩৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিভাগভিত্তিক আক্রান্তের চিত্রে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, ১ হাজার ৬৭৫ জন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ১ হাজার ১৬৭ জন। ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ভর্তি হয়েছেন ৮৮৮ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৫৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৭৯৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১৬১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Link copied!