× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১০:৩৯ পিএম

ঢাকায় হাসপাতাল থেকে নিখোঁজ সেই পারভেজ আর নেই 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ১০:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট থেকে নিখোঁজ হওয়া রোগী মো. পারভেজ (৪৭) মারা গেছেন। বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমবেদনা জানিয়েছেন। পারভেজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা শহীদুল্লাহ আহমদ।

পারভেজ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও পেশায় কৃষক ছিলেন। তিনি চরকাদিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

শহিদুল্লাহ আহম্মদ জানান, পারভেজকে ১১ জুন ক্যান্সার হাসপাতালে নেওয়া হয়। ২০ জুন পরীক্ষা নিরীক্ষা করা হয়। তাকে নিচে রেখে ফাইল নিয়ে আমি ওপর তলায় যাই। এরপর এসে তাকে আর পাইনি। গলায় ক্যান্সারের কারণে সে কথা বলতে পারতো না। ৫ দিন সেখানে অপেক্ষা করেও তাকে খুঁজে পাইনি। পরে তার সন্ধানে ২১ জুন বনানী থানায় জিডি করেছি। বুধবার তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে পাওয়া যায়।

হুইপের পেইজে দেওয়া স্ট্যাটাস থেকে জানা যায়, পারভেজের সংসারে স্ত্রী ৩ মেয়ে ও ৩ মাসের একটি ছেলে সন্তান রয়েছে। পারভেজের রোগ ও অর্থাভাবের কথা জানতে পেরে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) এবিএম আশরাফ উদ্দিন নিজান তার চিকিৎসার উদ্যোগ গ্রহণ করেন। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তার হাসপাতালে ভর্তি ও চিকিৎসা কার্যক্রম শুরু করলেন। চিকিৎসা কার্যক্রম মনিটরিংয়ের লক্ষ্যে হুইপের অধীনস্থ একজন সহকর্মীকেও ট্যাগ করে রাখা হয়। চিকিৎসাও চলছিল।

স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয়, যেদিন পারভেজকে কেমোথেরাপি দেয়া হবে সেদিন কোন এক অজানা কারণে (কেমোথেরাপির কষ্টের ভয়ে বা অন্য কোন কারণে) কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও তাকে আর হাসপাতাল বা আশেপাশে পাওয়া যায়নি। অবশেষ তার মরদেহ ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে পাওয়া গেছে। মরণব্যাধি ক্যান্সার তার প্রাণ কেড়ে নিয়েছে। এ ঘটনায় হুইপ বনানী থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করেছেন। সকল আইনী প্রক্রিয়া শেষে হুইপের লোকজন অ্যাম্বুলেন্স করে তার মরদেহ কমলনগরের চরবসু গ্রামে নিয়ে আসা হয়।

পারভেজের প্রতিবেশী লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী রিদোয়ান হোসেন ফয়সাল বলেন, রাজধানীর আফতাবনগর গেইটের সামনে পারভেজকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পরে লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠায়। গলায় ক্যান্সার হওয়ার কারণে তিনি খেতে পারতো না এবং কথা বলতেও পারতো না। তার মরদেহ বাড়িতে আনা হয়েছে। রাতেই তার মরদেহ দাফন করা হবে।

Link copied!