আমের মুকুলের ম-ম গন্ধে ভারী নাগরপুরের বাতাস
মার্চ ৩, ২০২৬, ০১:০৭ পিএম
ফাল্গুনের শুরু, গ্রাম বাংলায় আম মানেই এক আবেগ, এক অনির্বচনীয় ভালোবাসা। আর সেই আবেগে নতুন রং ছড়িয়েছে আম গাছের মুকুল। ফাল্গুনি হাওয়ার ছোঁয়ায় চারদিকে ছড়িয়ে পড়েছে মিষ্টি ম-ম ঘ্রাণ। ঋতুরাজ বসন্ত যেন আগাম বার্তা দিচ্ছে, আসছে মধুমাস।
উপজেলার ১২টি ইউনিয়ন। ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাড়ির আঙিনা, রাস্তার ধার, পুকুরপাড়,...