× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:২৪ পিএম

তানোরে গাছে গাছে সোনালি মুকুল, ম-ম গন্ধে মাতোয়ারা পাড়া-মহল্লা 

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:২৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীর তানোর উপজেলাজুড়ে আম গাছের ডালে উঁকি দিচ্ছে সোনালি মুকুল। পাশাপাশি লিচু গাছেও বের হতে শুরু করেছে মুকুল। উপজেলার বিভিন্ন আম বাগান সরেজমিন ঘুরে দেখা গেছে, বাগানে বাগানে সোনালি রঙে সেজে উঠেছে আমের মুকুল। সেই মুকুলের গন্ধে ম-ম সুবাস ছড়াচ্ছে গ্রাম-মহল্লাজুড়ে।

দেখা গেছে, গত বছরের চেয়ে এ বছর আবহাওয়া ভালো থাকায় প্রায় প্রতিটি আম গাছে ভালোভাবে ফুটে উঠছে আমের মুকুল। আম চাষিরা জানান, গত বছরের চেয়ে এবার অনেক বেশি আম গাছে মুকুল এসেছে। তবে অবহাওয়ার কারণে যদি মুকুল জ্বলে না যায় তাহলে এবার আম চাষিরা অনেক বেশি লাভবান হবেন।

তানোর পৌর এলাকার বেশকিছু গ্রামের আম চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরে আম গাছে মুকুল আসলেও তা ধরে রাখতে পারেনি। তাই এবার প্রথম দিক থেকেই গাছে গাছে ভিটামিন স্প্রে, গাছের গোড়ায় সার, মুকুলে ফিতা দিয়ে পানি সেচ দিয়ে পরিচর্যা করছেন আম চাষিরা। যাতে করে আম আসার সময় মুকুলের গোড়া শক্ত হয়। এবার আম চাষিরা আশা করছেন, আবহাওয়া ভালো থাকলে আমের ফলন ভালো হবে।

তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে আছে। আম চাষিরা নিজ নিজ আম বাগানের পরিচর্যা শুরু করেছে। প্রায় গাছেই দেখা যাচ্ছে আমের সোনালি মুকুল। তিনি বলেন, এ বছর প্রচুর পরিমাণ গাছে মুকুল এসেছে, এমনকি মুকুলের কোনো ক্ষতি হওয়ার তেমন সম্ভাবনা নেই। মুকুল যথাসময়ে বের হয়েছে।

তিনি আরও বলেন, আগাম মুকুল জ্বলে যাওয়ার (নষ্ট হয়ে যাবার) সম্ভাবনা থাকে। এখনই গাছে সেচ বা বৃষ্টিরও খুব দরকার নেই। তবে ফাল্গুন মাসের মাঝখানে বৃষ্টি হলে তা ভালো ফলাফল বয়ে আনবে। এখনকার আম চাষিরা সচেতন, তারা সারা বছর ধরে সার সেচ আর পুষ্টিসাইড দিয়ে গাছের পরিচর্যা করে যাচ্ছেন বলে জানান তিনি। 

রূপালী বাংলাদেশ

Link copied!