× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৭:৪৩ পিএম

সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, হঠাৎ পেছন থেকে গুলি করে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৭:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন সড়কের একপাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মো. আজাদ (২৫) নামের এক যুবক। হঠাৎ পেছন থেকে তাকে গুলি করেন অজ্ঞাত এক ব্যক্তি। এতে সড়কে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (১ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের ফরেস্ট গেট এলাকায় ঘটনাটি ঘটেছে।

হাসপাতাল পুলিশ জানিয়েছে, বিকেল ৪টার দিকে আজাদকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে।

এ ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, আনয়নকারীর দেওয়া তথ্যমতে, পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে অজ্ঞাত ব্যক্তি ভিকটিমকে গুলি করেন। পরে তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে কী কারণে আজাদকে গুলি করা হয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম।

তিনি পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। কী কারণে গুলি করা হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তি হামজারবাগ হাকিম শাহ হুজুরের বাড়ি এলাকার বাসিন্দা বলেও জানান তিনি।’

Link copied!