× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৭:২২ পিএম

শ্রীপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৭:২২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন আমন মৌসুমে আবাদ বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঁঞা।

উপজেলা কৃষি বিভাগ জানায়, কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান, শ্রীপুর ইউসিসিএর সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নান, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন এলাকার কৃষকেরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষিকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। কৃষি উৎপাদনে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং কৃষকরাও আর্থিকভাবে লাভবান হবেন।

তিনি আরও বলেন, কৃষিকাজে কোনো সমস্যা দেখা দিলে কৃষকদের উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া উচিত। কৃষি বিভাগের কর্মকর্তারা সব সময় কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের হাতে আমন ধানের বীজ ও সার বিতরণ করেন।
 

Link copied!