× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৭:১৩ পিএম

পদ্মায় ধরা পড়ল ৪৭ ও ৪৪ কেজির দুই বিশাল বাঘাইড়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৭:১৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪৭ ও ৪৪ কেজি ওজনের দুটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ এবং ১৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাঝনদীতে মাছগুলো ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের জেলে মুসার নেতৃত্বে একদল জেলে পদ্মা নদীতে মাছ ধরতে যান। জাল তোলার সময় বিশাল আকৃতির দুটি বাঘাইড় ও একটি পাঙ্গাস মাছ ধরা পড়ে। পরে মাছগুলো নদী থেকে ঘাটে নিয়ে আসা হলে সেগুলো দেখতে স্থানীয়দের ভিড় জমে।

জেলেরা জানান, পদ্মা নদীতে এ মৌসুমে বাঘাইড়, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ মাঝেমধ্যে ধরা পড়ে। তবে ৪৭ ও ৪৪ কেজি ওজনের বাঘাইড় মাছ খুব কমই ধরা পড়ে। তাদের ধারণা, নদীতে পানি বাড়তে শুরু করায় বড় মাছের চলাচল বেড়েছে।

জেলেদের ভাষ্য, দুটি বাঘাইড় মাছ স্থানীয় এক আড়তদারের কাছে প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি করা হয়েছে। পরে আড়তদার মাছগুলো ঢাকার বাজারে পাঠিয়েছেন।

এদিকে মাছগুলো ঘাটে আনার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় করেন। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। বিশাল আকৃতির বাঘাইড় মাছের ওজন ও বিক্রয়মূল্য নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে পদ্মা নদীতে এত বড় আকৃতির বাঘাইড় মাছ ধরা পড়ার ঘটনা খুব একটা দেখা যায় না।
 

Link copied!