× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:২৪ পিএম

প্রেমের টানে ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রেমের সম্পর্কে জড়িয়ে প্রেমিকার ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ভারতের উত্তরপ্রদেশের শামলি জেলার এক যুবক। তবে প্রায় তিন বছর পর তিনি আবার সনাতন ধর্মে ফিরে এসেছেন। এ ঘটনায় ধর্মান্তরবিরোধী আইনে ওই যুবকের প্রেমিকা ও তার বাবাকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, আয়ুষ মালিক নামে ওই যুবকের সঙ্গে ২০১৮ সালে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে পরিচয় হয় ফিজিওথেরাপিস্ট চাঁদনি কুরেশির। পরিচয় থেকে বন্ধুত্ব, পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, সম্পর্কের একপর্যায়ে চাঁদনির পরিবার আয়ুষের ওপর ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করে। পরে তিনি ধর্মান্তর হতে সম্মত হন। পরিবারের আপত্তি সত্ত্বেও ২০২৩ সালে দিল্লিতে নিয়ে গিয়ে তার ধর্ম পরিবর্তন করা হয়। এরপর তার নাম রাখা হয় ‘মোহাম্মদ আলি’। ইসলাম ধর্মের রীতিনীতি অনুসরণ করে তিনি নতুন জীবন শুরু করেন; পোশাক-পরিচ্ছদে পরিবর্তন আনেন, দাড়ি রাখেন এবং নিয়মিত নামাজ আদায় করতেন।

তবে সম্প্রতি আয়ুষ আবার সনাতন ধর্মে ফিরে আসার সিদ্ধান্ত নেন। তার দাবি, পরিবারের কষ্ট ও মানসিক যন্ত্রণার কথা বিবেচনা করেই তিনি আগের ধর্মে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এবং পরিবারের সঙ্গেই থাকতে চান।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে পুনরায় সনাতন ধর্ম গ্রহণের পর আয়ুষের বাবা দেবরাজ মালিক অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে ধর্মান্তরিত করে পরিবারের বিপুল সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়েছিল।

এই অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিশ ধর্মান্তরবিরোধী আইনে চাঁদনি কুরেশি ও তার বাবাকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!