× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৮:৪০ পিএম

পল্লী উন্নয়ন দিবসে শ্রীপুরে র‍্যালি-আলোচনা সভা, সমবায়ীদের ঋণ ও গাছের চারা বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৮:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা এবং সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে গাজীপুরের শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং সমবায়ীদের মধ্যে ঋণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শ্রীপুর উপজেলা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম। তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভরতা অর্জনে সমবায় ও পল্লী উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে সমবায়ীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, পৌর বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সমবায়ভিত্তিক কর্মকাণ্ড সম্প্রসারণের পাশাপাশি কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।

অনুষ্ঠান শেষে বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে তাদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

Link copied!