× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৮:৩৪ পিএম

কলমাকান্দায় ডেপুটি স্পিকারের তত্ত্বাবধানে মানবিক সহায়তা প্রদান

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৮:৩৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নেত্রকোণার কলমাকান্দা সদর ইউনিয়নের ১,৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি বিশেষ বরাদ্দের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। খাদ্য মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় ইউনিয়নের তালিকাভুক্ত ১,৬০০ কার্ডধারী পরিবারের প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ট্যাগ অফিসারের উপস্থিতিতে স্বচ্ছতা বজায় রেখে চাল বিতরণ করা হচ্ছে। দিনমজুর, রিকশাচালক, বিধবা, প্রতিবন্ধী এবং অতিদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে তালিকাভুক্ত করা হয়েছে। আগামী দুই দিনের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন ইউপি সচিব।

কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়ের সার্বিক সহযোগিতায় সরকারি বরাদ্দ দ্রুততম সময়ে প্রকৃত দুস্থ মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। বর্তমান বাজার পরিস্থিতিতে ৩০ কেজি চাল একটি পরিবারের এক মাসের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুবিধাভোগী জহুরা বেগম বলেন, আমার স্বামী অসুস্থ, কাজ করতে পারে না। ঘরে চাল ছিল না। এই চাল পেয়ে অনেক উপকার হয়েছে। সরকার ও এমপি স্যারকে আল্লাহ ভালো রাখুন।

উল্লেখ্য, হাওরবেষ্টিত কলমাকান্দা সদর ইউনিয়নের নিম্নাঞ্চলের মানুষ প্রতি বছর বর্ষা মৌসুমে কর্মসংস্থানের সংকটে পড়েন। এ সময়ে সরকারের মানবিক সহায়তা কর্মসূচি তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এর আগে এলাকায় শীতবস্ত্র, ঈদসামগ্রী ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, সেতু নির্মাণ এবং অসহায় মানুষের চিকিৎসাসেবা প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

Link copied!