× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৮:৪৮ পিএম

রূপগঞ্জে শপিং করে দেবার কথা বলে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৮:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শপিং করে দেবার কথা বলে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের মামলায় রিটন নামে এক  যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারের মনোহরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিটন নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মনোহরদী এলাকার নজরুল ইসলামের ছেলে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, কয়েকমাস পূর্বে রিটনের সাথে ১৬ বছরের ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৪ জুলাই (শনিবার) রূপগঞ্জের গাউছিয়া মার্কেটে শপিং করে দেবার কথা বলে অভিযুক্ত রিটন কিশোরীকে গাউছিয়া নুর ম্যানশনের ৪র্থ তলায় সুগন্ধা আবাসিক হোটেলে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় রোববার দুপুরে রূপগঞ্জ থানায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে রবিবার রাতেই পুলিশ আড়াইহাজারের মনোহরদী এলাকা থেকে ধর্ষণ মামলায় অভিযুক্ত রিটনকে গ্রেপ্তার করে।

পরে সোমবার গ্রেপ্তারকৃত রিটনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
 

Link copied!