হোটেলের বাথরুমে নারীদের গোসলের ভিডিও ধারণ, দুই ক্রিকেটার আটক
মে ১, ২০২৬, ১০:২২ এএম
হোটেলের বাথরুমে নারীদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণের অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে আটক করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তারা জামিনে মুক্তি পান।
ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ইএসপিএন-ক্রিকইনফো জানায়, সপ্তাহের শুরুতে কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি হোটেলে অবস্থানরত কয়েকজন নারী অতিথি অভিযোগ করেন, তারা গোসল করার সময় অজ্ঞাতভাবে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও...