× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:৪৫ পিএম

ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৭:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নওগাঁর ধামইরহাট উপজেলায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে ধামইরহাট-নজিপুর সড়কের পাশে বিহারিনগর (ধানতাড়া) মোড়ের একটি যাত্রী ছাউনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বেশ কয়েকদিন ধরে তাকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। দিনের বেলায় বিভিন্ন স্থানে ঘুরে বেড়ালেও রাতে রাস্তার পাশের ওই যাত্রী ছাউনিতেই অবস্থান করতেন তিনি।

সোমবার বিকেলে স্থানীয় লোকজন ও পথচারীরা তাকে যাত্রী ছাউনিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩২ বছর। তার বাম পায়ের হাঁটুর নিচে একটি ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Link copied!