× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১০:৩৫ পিএম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪,৫৬১

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১০:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভেনেজুয়ায় গত ২৪ জুন আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৫৬১ জনে পৌঁছেছে। মঙ্গলবার প্রকাশিত তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ জানিয়েছেন, এ দুর্যোগে এখন পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারের কাছে ত্রাণ ও প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দিয়েছে। পাশাপাশি বাস্তুচ্যুত মানুষের জন্য ১০৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে ধারণক্ষমতা ২০ হাজার ২৩১ জন হলেও বর্তমানে ১৭ হাজার ৯০৭ জন আশ্রয় নিয়েছেন।

তিনি আরও জানান, ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ২৪ জুন ভেনেজুয়ায় যথাক্রমে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর উপকূলীয় অঞ্চল, যেখানে একাধিক তেল শোধনাগার অবস্থিত।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন শহর ও গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অসংখ্য ভবন ধসে পড়েছে। ইউএসজিএসের মূল্যায়ন অনুযায়ী, ভেনেজুয়ায় অনেক ভবন ভূমিকম্প-সহনশীল নকশায় নির্মিত না হওয়ায় হতাহতের সংখ্যা শেষ পর্যন্ত ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!