× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১১:৪২ পিএম

পরীক্ষা স্থগিত না হলে আগামীকাল ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ডাক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১১:৪২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ১৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত এবং নতুন শিক্ষার্থীবান্ধব রুটিন প্রকাশসহ তিন দফা দাবি আদায় না হলে বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টায় জাতীয় সংসদ ভবনের সামনে দিনের অবরোধ কর্মসূচি সমাপ্তির সময় আন্দোলনরত শিক্ষার্থীরা এই নতুন কর্মসূচির ঘোষণা দেন। ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিরাজ আন্দোলনকারীদের পক্ষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

এর আগে দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে সড়কে নামেন। সায়েন্স ল্যাব মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক অবরোধ করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশি বাধার ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সন্ধ্যার পর আবারও শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান।

রাত ১০টার দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আগে মিরাজ গণমাধ্যমের সামনে চূড়ান্ত আলটিমেটাম ঘোষণা করে বলেন, আজ রাতের মধ্যে যদি আমাদের দাবি মেনে পরীক্ষা স্থগিত করা না হয়, তাহলে আগামীকাল ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে বুধবারের পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষা শেষে দুপুর ১টার পর বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে নিজ নিজ অবস্থান থেকে সবাই এই কর্মসূচিতে যুক্ত হবেন। এ সময় তিনি কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৩ জুলাই জলাবদ্ধতা ও প্রতিকূল পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষা পুনরায় গ্রহণ এবং ১৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। মঙ্গলবার রাতের অবরোধ তুলে নেওয়া হলেও দাবি আদায় না হলে আরও বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তারা স্থান ত্যাগ করেন। বর্তমানে সংসদ ভবন এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Link copied!