× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফিচার ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ১২:৫২ এএম

ঘরে বসে ৫ মিনিটেই ত্বকের উজ্জলতা বাড়ান

ফিচার ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ১২:৫২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কাজের চাপে ত্বকের যত্ন নেওয়া হচ্ছে না। ব্যস্ততার জন্য নাভিশ্বাস উঠছে। স্কিনকেয়ার রুটিন মেনে চলতে পারছেন না। মনকে বোঝাচ্ছেন, এক-দু'দিন না মানলে ত্বকের ক্ষতি হবে না। এই ভাবনাটাই ভুল।

অন্তত ৫ মিনিট নিজের জন্য সময় বের করুন আর এই টিপসগুলো মেনে চলুন। দেখবেন, আপনার ত্বক আরও উজ্জ্বল হবে।

বরফ ত্বকের যত্নের জন্য খুবই উপকারী। প্রথমে এক টুকরো বরফ নিন। এরপর নরম কাপড়ের মধ্যে বরফের টুকরোটি নিয়ে ৩০ সেকেন্ড ধরে মুখে আলতোভাবে ঘষতে থাকুন। এটি মুখের ফোলাভাব দূর করবে এবং ত্বককে সতেজ রাখবে।

এসপিএফ-যুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করুন। ত্বকের দীপ্তি আরও বাড়াতে চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ লিকুইড হাইলাইটার মিশিয়ে নিন। এবার ত্বকে লাগান। এর ফলে ত্বক থাকবে হাইড্রেটেড এবং রোদের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত থাকবে।

ক্রিম মাখার পরও ত্বক শুষ্ক লাগলে ব্যবহার করুন ফেসিয়াল মিস্ট। গোলাপজল বা অ্যালোভেরা মিস্ট ত্বকের জন্য খুবই উপকারী। মিস্ট ব্যবহারে ত্বকের আর্দ্রতা ফিরে আসে এবং ত্বকের জৌলুস বাড়ে।

ঠোঁটের শুষ্কতা দূর করতে লিপবাম ব্যবহার করুন। লিপবাম ঠোঁটকে ময়শ্চারাইজ করে এবং নরম রাখতে সাহায্য করে।

শিট মাস্ক ত্বককে আর্দ্র রাখার পাশাপাশি উজ্জ্বল ও মসৃণ করতেও সাহায্য করে। তাই মাত্র ৫ মিনিটের জন্য শিট মাস্ক ব্যবহার করুন এবং সহজেই ত্বকের যত্ন নিন।

আরবি/এসএন

Link copied!