× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১০:০৫ পিএম

ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ১০:০৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিডেনকো এক বছরের দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট জেলেনস্কির অনুরোধে তিনি পদ ছাড়েন এবং মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির পার্লামেন্ট তার পদত্যাগপত্র অনুমোদন করে।

সরকারের শীর্ষ পর্যায়ে এই বড় পরিবর্তনের কারণ সম্পর্কে প্রেসিডেন্ট জেলেনস্কি বিস্তারিত কিছু জানাননি। তিনি শুধু বলেছেন, দেশের রাজনৈতিক কৌশলে পরিবর্তন আনার অংশ হিসেবেই নতুন নেতৃত্ব প্রয়োজন। তবে হঠাৎ এ সিদ্ধান্তে পার্লামেন্টের কয়েকজন আইনপ্রণেতা অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছেন।

বিদায়ী বক্তব্যে ৪০ বছর বয়সী অর্থনীতিবিদ স্ভিরিডেনকো বলেন, চলতি বছরের প্রতিটি দিনই কঠিন সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ পদক্ষেপের দাবি জানিয়েছে। দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফলাফলভিত্তিক কাজ করার ওপর নিজের আস্থার কথাও তুলে ধরেন।

গত বছর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আগে ইউক্রেনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের জড়িয়ে বড় ধরনের একটি দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে, যা দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। দায়িত্ব নেওয়ার পর দুর্নীতিবিরোধী কার্যকর পদক্ষেপে প্রত্যাশা পূরণ করতে না পারার অভিযোগে তিনিও সমালোচনার মুখে পড়েন।

তবে আন্তর্জাতিক পর্যায়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। প্রেসিডেন্ট জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক ঘিরে টানাপোড়েনের পর ওয়াশিংটনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খনিজ বিনিয়োগ চুক্তি বাস্তবায়নে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

এদিকে বিরোধী দল হোলোস পার্টির আইনপ্রণেতা ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াক বিদায়ী সরকারের কঠোর সমালোচনা করে বলেন, প্রতিদিন ফলাফলের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে দেখা গেছে নতুন উপস্থাপনা, সংবাদ সম্মেলন এবং দুর্নীতির মামলায় নতুন সন্দেহভাজনের খবরই বেশি এসেছে।

স্ভিরিডেনকোর পদত্যাগের ফলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী পুরো মন্ত্রিসভাই বিলুপ্ত হয়েছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজের প্রধান সের্হি কোরেতস্কিকে অন্যতম সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। এছাড়া বর্তমান জ্বালানি মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী ডেনিস শমিহাল এবং প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরোভের নামও আলোচনায় রয়েছে।

রাশিয়ার সঙ্গে চার বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেন যখন সামরিক ও কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে, তখনই দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটল।

ইউক্রেনের প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান দায়িত্ব হলো যুদ্ধকালীন অর্থনীতি সচল রাখা এবং রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত বেসামরিক অবকাঠামো পুনর্গঠন কার্যক্রম তদারকি করা। পদত্যাগের আগে স্ভিরিডেনকো সতর্ক করে বলেন, নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আসন্ন শীতের প্রস্তুতি, কারণ ওই সময়ে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামোর ওপর হামলা আরও বাড়াতে পারে।

সূত্র: রয়টার্স

রূপালী বাংলাদেশ

Link copied!