× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৯:৪৩ পিএম

আদমদীঘিতে কুকুরের কামড়ে আহত ৭

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৯:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে পাগলা কুকুরের কামড়ে ৭ জন আহত হয়েছেন। গত সোমবার দুপুরে আদমদীঘি উপজেলার দমদমা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন, দমদমা পূর্বপাড়ার গ্রামের মহির উদ্দিন বাবলু (৬৮), রিজিয়া বেগম (৬৫), আবুল কালাম (৪৫), শহিদুল ইসলাম (৬৪) এবং পাশের গ্রামের অজ্ঞাত তিনজন পথচারী রয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ধাওয়া করে ওই পাগলা কুকুরকে মেরে বিলের পানিতে ফেলে দেয়।

কুকুরের কামড়ে আহত মনির উদ্দিন বাবলু জানায়, গত সোমবার সকাল থেকে একটি কুকুর ক্ষিপ্ত হয়ে দমদমা গ্রামের বিভিন্ন লোককে তাড়া করে আসছিল। দুপুরের দিকে কুকুরটি আরো ক্ষিপ্ত রূপ ধারণ করে পথচারীসহ গ্রামের মানুষকে দেখা মাত্র তাড়া করছিল। এতে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে। এক পর্যায়ে একে একে উল্লেখিত ৭ জনকে কামড় দিয়ে আহত করে।

কুকুরের কামড়ে আহত শহিদুল ইসলাম জানায়, তার পায়ের অনেকটা মাংস কেটে গেছে। দমদমা গ্রামে প্রায় অর্ধশত বেওয়ারিস কুকুর রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!