ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১০:০১ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার আসামি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজনরা রয়েছেন। এ ছাড়া গ্রেপ্তারদের মধ্যে আইনের সঙ্গে সংঘাতে জড়িত একজন শিশুও রয়েছে।

থানাভিত্তিক গ্রেপ্তারের মধ্যে তেজগাঁও থানা থেকে ৯ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৯ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৫ জন, আদাবর থানা থেকে ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১০ জন এবং হাতিরঝিল থানা থেকে ১২ জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে ডিএমপির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে তেজগাঁও বিভাগ।