ইসরায়েলি হামলায় তেহরানের তেল শোধনাগারে ভয়াবহ আগুন
মার্চ ৮, ২০২৬, ১০:৪৪ এএম
ইসরায়েলি হামলায় তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বেশ কয়েকটি ‘জ্বালানি মজুত কেন্দ্রে’ এ হামলা চালিয়েছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাতের আকাশে ইরানের রাজধানীজুড়ে আগুনের আভা ছড়িয়ে পড়ছে।
এপির প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের ইতিহাসে এই প্রথম কোনো বেসামরিক শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে...