দুমকিতে মুগডালের ব্যাপক আবাদ, বাম্পার ফলনের সম্ভাবনা
এপ্রিল ১০, ২০২৬, ০৭:৪২ পিএম
পটুয়াখালীর দুমকি উপজেলায় চলতি মৌসুমে মুগডালের ব্যাপক আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া বজায় থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সরকারি লক্ষ্যমাত্রা অতিক্রম করে কৃষকেরা অধিক জমিতে মুগডাল চাষ করায় উৎপাদন নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার মুরাদিয়া, শ্রীরামপুর, আঙ্গারিয়া, লেবুখালী ও পাঙ্গাশিয়া এই পাঁচটি ইউনিয়নে মোট ৪ হাজার...