ব্রাজিলে বৃদ্ধাশ্রমের ভবন ধসে নিহত ৮
মার্চ ৬, ২০২৬, ০৫:৩৪ পিএম
ব্রাজিলের দক্ষিণাঞ্চলের বেলো হরিজন্তে বৃহস্পতিবার একটি চারতলা বৃদ্ধাশ্রমের ভবন ধসে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস বিভাগ।
মিনাস জেরাইস অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিস বিভাগ জানায়, ভোরের দিকে চারতলা ওই ভবনটি ধসে পড়ে। এ সময় ভবনটিতে মোট ২৯ জন মানুষ ছিলেন। ভবনটিতে বৃদ্ধাশ্রমের পাশাপাশি আবাসিক অ্যাপার্টমেন্ট এবং...