চুরির অপবাদে ২ শিশুকে মারধর ও সিগারেটের ছ্যাঁকা
মার্চ ২৮, ২০২৬, ০৯:১৫ এএম
লক্ষ্মীপুরে ৮০০ টাকা চুরির অপবাদে দুই শিশুকে হাত বেঁধে মারধর ও সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় পৌরসভার তেমুহনী মার্কাস মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই শিশুকে রাতেই উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি...