মাজরা পোকার আক্রমণে ধানখেতে ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষকরা
নভেম্বর ৫, ২০২৫, ১২:৪০ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে রোপা আমন ধানের খেতে মাজরা পোকার আক্রমণে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, মাঠে কৃষি কর্মকর্তাদের তদারকি নেই।
তবে কৃষি কর্মকর্তা বলছেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।
কৃষকদের মারফতে জানা গেছে, এ বছর কালিয়াকৈর উপজেলায় প্রায় ৪ হাজার ৬২৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ...