কচুরিপানার নিচে বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ
ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:১১ পিএম
বগুড়ার সোনাতলা রেল স্টেশনের পার্শ্ববর্তী একটি ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) বেলা আনুমানিক সাড়ে ৩টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রেল স্টেশনের অদূরে একটি ডোবায় কচুরিপানার নিচে মরদেহটি দেখে...