শীত মৌসুমে কুমড়ো বড়ি বানিয়ে স্বাবলম্বী গ্রামাঞ্চলের নারীরা
নভেম্বর ২৩, ২০২৫, ০২:৫৪ পিএম
শীতের আগমনে বগুড়ার দুপচাঁচিয়ার গ্রামাঞ্চলে ব্যস্ততা বাড়ে কুমড়ো বড়ি তৈরিতে। শীত মৌসুমই এ সুস্বাদু বড়ি বানানোর উপযুক্ত সময় হওয়ায় নিত্যদিনের সংসারের কাজ সামলেও সকালবেলা বড়ি তৈরিতে মেতে ওঠেন গ্রামের নারীরা। তরকারির স্বাদে ভিন্ন মাত্রা যোগ করা এই কুমড়ো বড়ির চাহিদাও এ সময় বাড়তে থাকে।
সরেজমিনে দেখা যায়, দুপচাঁচিয়া উপজেলার তালোড়া কইল...