কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
ডিসেম্বর ৩, ২০২৫, ১২:৪৩ এএম
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে আব্দুল মতিন (৭৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. আরমান জানান, রাতের দিকে হঠাৎ অসুস্থ হন আব্দুল মতিন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া...