চৌদ্দগ্রামে ৫ নারীর দাফন সম্পূর্ণ, শোকে স্তব্ধ দুই গ্রাম
নভেম্বর ৬, ২০২৫, ০২:৩১ পিএম
কক্সবাজারের চকোরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ নারীর দাফন বৃহস্পতিবার (৬ নভেম্বর) চৌদ্দগ্রামের নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। পারিবারিক কবরস্থানে দাফনে শত শত মানুষ অংশ নেন। দুর্ঘটনার খবরে চান্দিশকরা ও ফালগুনকরা গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়ে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনজনের এবং ফালগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে...