অপতথ্য রোধে সত্য ও যাচাইকৃত সংবাদ পরিবেশনের আহ্বান তথ্য উপদেষ্টার
ডিসেম্বর ১৪, ২০২৫, ০৪:৫১ পিএম
নির্বাচনকালীন সময়ে প্রপাগান্ডা, অপতথ্য ও ভুল তথ্য প্রতিরোধে গণমাধ্যমকে সত্য ও যাচাইকৃত সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বিভ্রান্তিকর তথ্য যেন কোনোভাবেই নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়ে তথ্য...