জামাল খাশোগি হত্যায় যুবরাজ ‘কিছুই জানতেন না’, ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক
নভেম্বর ১৯, ২০২৫, ০৭:৩৮ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে ‘কিছুই জানতেন না’।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ওয়াশিংটনে যুবরাজকে স্বাগত জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্পের এই বক্তব্য ২০২১ সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্পষ্টতই সাংঘর্ষিক। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, যুবরাজ খাশোগিকে ‘গ্রেপ্তার বা হত্যা’ করার পরিকল্পনায়...